ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বেড়েছে ৩–৫ হাজার টাকা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বেড়েছে ৩–৫ হাজার টাকা

আস্থা ডেস্কঃ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া ট্রিপপ্রতি ৭ থেকে ১০ হাজার টাকা বেড়েছে। ফলে পণ্য পরিবহন ব্যয়ও বেড়েছে। বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপে প্রতি ট্রিপে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এতে অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এই মূল্যবৃদ্ধির পর থেকেই পরিবহন খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

পিকআপচালক জহির বলেন, তেল নিতে গিয়ে পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তার ওপর এখন তেলের দামও বেড়েছে। তাই ট্রিপপ্রতি ভাড়া ২ থেকে ৩ হাজার টাকা বাড়াতে হচ্ছে।

আরেক চালক মহিউদ্দিন জানান, তেলের সংকটের কারণে পথে পথে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে এক ট্রিপ শেষ করতে বেশি সময় লাগছে এবং খরচ বাড়ছে। ফলে ভাড়া বাড়ানো ছাড়া উপায় থাকছে না।

কাভার্ড ভ্যানের মালিক বাবলু মিয়া বলেন, তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট ও বাড়তি খরচের কারণে ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই। একটি গাড়ি ঘুরে আসতে কয়েকদিন সময় লাগে- এই সময়ের খরচ মেটাতে ভাড়া বাড়াতে হচ্ছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বেড়েছে ৩–৫ হাজার টাকা

আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬