ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁতার কাটতে গিয়ে সুইমিংপুলে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

সাঁতার কাটতে গিয়ে সুইমিংপুলে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধিঃ

সিলেট নগরের চৌকিদিখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম দীপাঞ্জন ঘোষ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদ আলম।

নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থাতেই আমাদের হাসপাতালে আনা হয়েছে।’

আস্থা/এমএইচ

ট্যাগস :

সাঁতার কাটতে গিয়ে সুইমিংপুলে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬