ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড

৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ মার্চ এই সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। এইদিনে  সিটির মেয়র পদে শুধু  উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেছেন, এ উপ-নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

গত ২০২২ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র হন। এর আগে টানা দুই মেয়াদে মেয়র ছিলেন বিএনপির নেতা মনিরুল হল সাক্কু।গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি করপোরেশন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন হয়। ২০১৭ সালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে প্রায় তিন গুণ আয়তন বাড়ানো হয় কুমিল্লা সিটি করপোরেশনের। এ সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

দৈনিক আস্থা /মুন্না 

ট্যাগস :

৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন

আপডেট সময় : ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪