ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপনারা ফ্যাসিবাদের পথেই হাঁটছেন- বিরোধীদলীয় নেতা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

আপনারা ফ্যাসিবাদের পথেই হাঁটছেন- বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টারঃ

বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছিল এমন ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। অথচ সেই অধ্যাদেশগুলোর সবই বিএনপি বহাল রেখেছে। এটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তারা বলেছিল, এগুলো আরও ভালোভাবে নিয়ে আসবে। কিন্তু ছয় মাস পার হলেও এখন পর্যন্ত একটি অধ্যাদেশও উন্নত আকারে আনতে পারেনি। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। এর খাসলতের একটারও পরিবর্তন আনেননি।

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের ঈদগাঁহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে বর্তমান সরকারের দিকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে গণভোটে জনগণ ৭০ ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। অথচ ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয় এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোটের রায় মানতে আপনাদেরকে এই জনগণ বাধ্য করবে। গণভোটের রায় মেনে না নিলে ঢাকায় মহাসমাবেশ করা হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা আর রাজপথে এইভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।

তিনি বলেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে ২৫ তারিখ, আমরা আশা করবো এরমধ্যেই তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দেবেন যে ‘হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম।’ যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আপনারা ফ্যাসিবাদের পথেই হাঁটছেন- বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬