আমি সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাবেক রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০২:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
আমি সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাবেক রাষ্ট্রপতি
আহসান হাবিবঃ
সংবিধান রক্ষা করে দায়িত্ব পালন করেছি ও কোনো অপরাধী নই। রাষ্ট্রপ্রধান হিসেবে সবসময় মাথা উঁচু করে নিজের দায়িত্ব পালন করেছি এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী কঠিন সময়ে কার্যকরভাবে সংকট মোকাবেলা করেছি।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদ ত্যাগ করার পর বেসরকারী টেলিভিশন ডিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এসব কথা বলেন।
অসুস্থতাই পদত্যাগের প্রধান ও মূল কারণ দাবী করে তিনি বলেন, গণমাধ্যমে যেসব কথাবার্তা উঠে আসছে তার সবই অপতথ্য, যা সম্পূর্ণ ভিত্তিহীন, তৈরি করা এবং কল্পনাপ্রসূত। মনগড়া তথ্য লিখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা।
কোনো ফোন বা বাহ্যিক চাপের যে কথা বলা হচ্ছে তা একেবারেই অবান্তর উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, পদত্যাগের পর নিয়মানুযায়ী বঙ্গভবনে আরও এক মাস থাকার আইনি বিধান থাকলেও তিনি সেখানে বেশি দিন অবস্থান করবেন না। তিনি জানান, যত দ্রুত সম্ভব তিনি নিজ বাসায় ফিরে যাবেন এবং গুলশানের বাসভবনেই উঠবেন।
দেশ পরিচালনায় নিজের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে সদ্য পদত্যাগ করা এ রাষ্ট্রপতি বলেন, সংকটময় পরিস্থিতিতে সংবিধানকে অক্ষুণ্ণ রাখা এবং একটি নতুন সরকার গঠন করে দেওয়াটা তার বড় সাফল্য। সংবিধান অনুযায়ী কেবল রাষ্ট্রপতিরই সরকার গঠনের এখতিয়ার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনি নিজ ক্ষমতাবলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন। সেই অন্তর্বর্তী সরকার দেশ চালিয়েছে, পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। দেশের এই রূপান্তর ও স্থিতিশীলতার পেছনে নিজের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি আত্মতৃপ্তি প্রকাশ করেন।
পদত্যাগের পর একটি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় এনসিপির পক্ষ থেকে তার বিচারের দাবি তোলার প্রসঙ্গে সাহাবুদ্দিন বলেন, “ধুর! এগুলো বাদ দেন। এগুলো পাত্তা দেই না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তার কাছেই শপথ নিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, “আর কীসের বিচার করবে? কীসের? কীসের বিচার করবে? সংবিধানের ৫১ অনুচ্ছেদ পড়ে দেখুক।



















