জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান
- আপডেট সময় : ০১:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান
আতিকুর রহমানঃ
জমায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না-এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি; আমাদের ভুল ধরিয়ে দেন। সংশোধন করব।
আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলব, সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। চেষ্টা করব সংশোধন করার। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান। সবাই সাবধান।
তিনি বলেন, শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। শয়তান লেগেই আছে। খেয়াল রাখতেহবে। নেতাকে হতে হবে সৎ। সকল যুগে সব সময়ই, কিছু অপরাধী লোক ছিল। এজন্যই যুগে যুগে নবীর বিধান এসেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। খুনখারাবি মাদক, সব চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অন্যের ব্যাপারে এক্সপার্ট, নিজের মন্ত্রণালয় নিয়ে না। নিজের মন্ত্রণালয়ে নজর দিন। জাতিকে শান্তিতে থাকতে দিন।
জামায়াত আমির বলেন, গণভোট নিয়ে সরকারের অবস্থান আজ স্পষ্ট। তালগাছ মানলে বিচার আমার। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে। জনগণের জন্য সংবিধান। জনগণ চেয়েছে গণভোট, একটার রায় আপনি মানেন, আরেকটি মানেন না!
তিনি বলেন, সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেভাবে ২৪–এ হয়েছে। আপনারা তৈরি আছেন? সংবিধান বেশি কচলাইয়েন না। আমরা দেখতে চাই সরকার জনগণের রায়কে মেনে নিয়েছে। আমরা যা করার করে যাব।
দৈনিক আস্থা/এমএইচ



















