ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

ভিপি নুর আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করতে আসেন: ঢাবি ছাত্রী

News Editor
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১১ বার পড়া হয়েছে

ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ভিপি নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (ছাত্র অধিকার পরিষদ) আহ্বায়ক হাসান আল মামুনসহ ৬ জনকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

আরও পড়ুনঃ ভিপি নুরকে গ্রেফতারে পুলিশ-ছাত্রদের সংঘর্ষ চলছে

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই ছাত্রী মামলায় তাকে ধর্ষণ এবং মানসিক নির্যাতনসহ নানা অভিযোগের কথা তুলে ধরেছেন।

ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন, ‘হাসান আল মামুন আমার ডিপার্টমেন্টের বড় ভাই হওয়ায় ব্যক্তিগত সম্পর্কের একপর্যায়ে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সে আমাকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেয়। গত ৩ জানুয়ারি দুপুরে হাসান আল মামুন আমাকে তার রাজধানীর নবাবগঞ্জ, মসজিদ রোড, ১০৪ নম্বর বাসায় যেতে বলে। সেখানে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সে। ঘটনার পর আমি বিয়ের জন্য চাপ দিলে মামুন ঢালবাহানা শুরু করে।

অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘উপায় না দেখে ২০ জুন বিষয়টি ভিপি নুরকে জানাই। সে বলে মামুন আমার সহযোদ্ধা। তার সঙ্গে বসে একটা সুব্যবস্থা করে দেবো। এরপর ২৪ জুন মীমাংসার আশ্বাস দিয়ে তিনি আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করতে আসেন। কিন্তু মীমাংসার বিষয়টি এড়িয়ে আমাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আমি যদি বাড়াবাড়ি করি তাহলে তার ভক্তদের দিয়ে ফেসবুকে আমার নামে উল্টাপাল্টা পোস্ট করাবে এবং আমাকে পতিতা বলে প্রচার করবে বলে হুমকি দেয়।

এরপর আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে মামলা করায় মামলা করতে বিলম্ব হয়েছে বলেও জানান ওই ছাত্রী।

মামলার অপর চার আসামি হলেন-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। মামলায় প্রধান আসামি করা হয়েছে হাসান আল মামুনকে, আর অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :

ভিপি নুর আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করতে আসেন: ঢাবি ছাত্রী

আপডেট সময় : ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০