মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ
- আপডেট সময় : ০৩:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ
স্টাফ রিপোর্টারঃ
এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছেন, সেখানকার বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের গালিগালাজ করছেন। তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কোথাও কোথাও কর্মসূচিতে জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে। এমন আচরণ করার পরও যে স্থানীয় মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন পোস্টে আরও লেখেন, এনসিপির নেতাদের বক্তব্য থেকে তার কাছে মনে হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে ভিকটিম কার্ড খেলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করে পরে ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান জানানো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে গালিগালাজের পর মানুষের ক্ষোভ প্রশমিত করা সহজ নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের কারণেই তিনি জনরোষের মুখে পড়েছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতে শব্দের রাজনীতি করার আগে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।



















