ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালেও হামলার স্বীকার জকসু নেতারা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

হাসপাতালেও হামলার স্বীকার জকসু নেতারা

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত জকসু নেতারা হামলার স্বীকার হয়েছে। এসময় এলোপাথারি মারধরের স্বীকার হয় জকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক এবং সাধারণ রোগী ও শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর আহতদের ন্যাশনাল মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। তারা দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলার সময় হাসপাতালের ভেতরে ও বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর এবং চরম আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়।

হামলায় জকসুর ভিপি মোঃ রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক ও
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজনও আহত হয়েছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

হাসপাতালেও হামলার স্বীকার জকসু নেতারা

আপডেট সময় : ০৪:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬