ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী

মানিক পাটোয়ারীঃ

আওয়ামী লীগ সরকারের সময় যুগপৎ আন্দোলনে শরিক ৪১টি রাজনৈতিক দলের নেতাদের অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলগুলোর নেতাদের সঙ্গে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন সরকার প্রধান। তখন তাদের অবদানের কথা স্মরণ করার কথা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল। এতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার এবং ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।

মতবিনিময় ও নৈশভোজে ৪১টি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলাম-এর মুফতি মহিউদ্দিন ইকরাম, গণ অধিকার পরিষদ-এর নুরুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, ইসলামী ঐক্য জোটের শওকত আমিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্য এবং লিয়াজোঁ কমিটির নেতারা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬