মঙ্গলবার আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার
- আপডেট সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
মঙ্গলবার আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার
আন্তর্জাতিক ডেস্কঃ
তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর (ইউএস প্যাসিফিক ফ্লিট)-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আয়োজিত এ সফরে তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তার আগমনকে দু’দেশের প্রতিরক্ষা সহযোগিতায় তিনি ঢাকা আসছেন।
অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি সফরকালে বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, নৌসীমার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
ফ্ল্যাগ অফিসার হিসেবে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।















