ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার

স্টাফ রিপোর্টারঃ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সম্ভাব্য হেলিপ্যাড নির্মাণস্থল ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।

প্রথমে তারা ফটিকছড়ির পাইন্দং সিএনবি মাঠে সম্ভাব্য হেলিপ্যাডের স্থান এবং পরে আল জামেয়া ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম সম্ভাব্য সফরের সার্বিক প্রস্তুতি, ভেন্যুর অবস্থা এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন।

সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, অবকাঠামোগত প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। বিভাগীয় কমিশনার ও ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খানসহ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

মাইজভাণ্ডার দরবার শরীফে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ভারপ্রাপ্ত সভাপতি হযরত শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী।

পরে বিভাগীয় কমিশনার দরবার শরীফে অবস্থিত রওজা শরীফ জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার

আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬