কক্সবাজারে বাস উল্টে পর্যটক নিহত
- আপডেট সময় : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১১৩৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে বাস উল্টে পর্যটক নিহত
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার ভ্রমণের আসার পথে চকরিয়ায় বাস উল্টে শারমিন আক্তার (২৩) নামের এক নারী পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ১০ যাত্রী। আজ বুধবার (৪ মে) সকাল ০টার দিকে এদূর্ঘটনা ঘটে।
জানাযায়, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান শারমিন আক্তার। সে কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রিয়াজের স্ত্রী।
পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। গাড়ির সকল যাত্রী কক্সবাজার ভ্রমণে আসছিল। চকরিয়া কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শারমিনের মৃত্যু হয়। এসময় আহত ১০ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম।


























