ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিল পাসের পর উত্তপ্ত সংসদ, গভর্নরের অপসারণ দাবি বিরোধীদের

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

বিল পাসের পর উত্তপ্ত সংসদ, গভর্নরের অপসারণ দাবি বিরোধীদের

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সংশোধিত বিল দুটি কণ্ঠভোটে পাশ হওয়ায় পর উত্তাপ ছড়ায় জাতীয় সংসদে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি ও বিরোধী পক্ষের মাঝে বাদানুবাদ শুরু হয়।

সংসদ সূত্রে জানা গেছে, আগের বিধানে বিএসইসির কমিশনারদের জন্য ৬৫ এবং আইডিআরএ শীর্ষ পদের জন্য ৬৭ বছর বয়সের বাধ্যবাধকতা ছিল, যা নতুন বিলে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করলে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বাদে আর কেউ যাচাইয়ের নোটিশ দেননি। ফলে স্পিকার কায়সার কামাল দ্রুততম সময়ে অনুমোদনের উদ্যোগ নেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এত অল্প সময়ে বিলের অনুলিপি সরবরাহের সমালোচনা করে প্রক্রিয়াটি সাময়িক স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পর ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আইনপ্রণেতা আখতার হোসেন ফ্লোর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুবিধা দিতে এই আইনি পরিবর্তন আনা হলো কি না, সেই প্রশ্ন উত্থাপন করেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান যে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এবং দক্ষ ব্যক্তিদের সুযোগ দিতেই বয়সের বাধা সরানো হয়েছে। প্রধানমন্ত্রী অর্থনৈতিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পদায়ন না করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেও তিনি সংসদকে অবহিত করেন।

বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের দাবি করেন, বর্তমান গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন দাবী করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের অপসারণ দাবি করেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা বা কোনো দলকে সমর্থন করার অর্থই দলীয় ব্যক্তি হওয়া নয়। যোগ্যতার ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার বর্তমান কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক বলে দাবি করে সরকারি দল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বিল পাসের পর উত্তপ্ত সংসদ, গভর্নরের অপসারণ দাবি বিরোধীদের

আপডেট সময় : ০৬:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬