ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Md Elias
  • আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • / ১১০৪ বার পড়া হয়েছে

শার্শা সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ‍্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সীমান্তের ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান। পরে তিনি পুলিশে ও বিজিবিকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে।

গোগা বিজিবি ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, সীমান্তের ৪৪ নাম্বার পিলার এর মাঝ বরাবর লাশটি নদীর মাঝ খানে ভাসমান অবস্থায় থাকা লাশটি বিজিবি ও পুলিশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় জানা যায়নি।

ট্যাগস :

শার্শা সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২